প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদ এর জঙ্গীবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম –

মাটির ময়না

রানওয়ে

মুক্তির গান

নরসুন্দর

Explanation:

Correct Answer is: রানওয়ে
প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদ এর জঙ্গীবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম – রানওয়ে

– তিনি তার প্রতিটি কাজের মাধ্যমে একটি করে নতুন ধারার সূচনা করতে চেয়েছিলেন।
– অন্য সব চলচ্চিত্র নির্মাতারা যেখানে গতানুগতিক ধারায় চলেছেন, সেখানে তারেক মাসুদ হেঁটেছেন অন্য পথে।
– তিনি চেয়েছিলেন তার `রানওয়ে` চলচ্চিত্রটিকে বাংলাদেশের প্রতিটি প্রান্তের দর্শকদের দোড়গোড়ায় পৌঁছে দিতে।
– জঙ্গীবাদ, মৌলবাদ বিরোধী একটি রাজনৈতিক ছবি `রানওয়ে` নিয়ে ভেবেছিলেন অন্য ভাবনা।

– ঢাকা কেন্দ্রীক চিন্তাচেতনাকে অগ্রাহ্য করে আর্থিক ঝুঁকির সম্ভাবনা থাকা পরও অবলীলায় নিজের তৈরি ছবি `রানওয়ে`কে বন্দরনগরী চট্ট্রগ্রামে ২০১০ সালের ৪ অক্টোবরে মুক্তি দিয়েছিলেন।
– তার পরিকল্পনা ছিল, সারা বাংলাদেশ ঘুরে `রানওয়ে` এর গন্তব্য শেষ হবে ঢাকায় এসে। সবই চলছিল ঠিকঠাক । কিন্তু হঠাৎ করে তারেক মাসুদ আকস্মিকভাবে অনন্ত যাত্রায় চলে গেলেন। থমকে গেল সৃষ্টিশীলতা, রানওয়ের যাত্রায় পড়ল লম্বা বিরতি।
– তারেকের তৈরি ম্যাপ অনুযায়ী গত বছরের অক্টোবরে ঢাকাতে রানওয়ে`র যাত্রা শেষ হওয়ার কথা ছিল।
– আকস্মিক দুর্ঘটনায় মাঝপথে সেটি বিলম্বিত হয়ে পড়ে।
– প্রথম মুক্তির এক বছরেরও বেশি সময় পর ঢাকায় প্রদর্শিত হয়েছে তারেক মাসুদের প্রাণের প্রজেক্ট `রানওয়ে`।

তথ্যসূত্র: বাংলা নিউজ ডট কম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *