প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম?
তত্ত্ববোধিনী
সবুজ পত্র
কল্লোল
ধূমকেতু
Explanation:
Correct Answer is: সবুজ পত্র
•বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী।
– প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
– ১৯১৬ সালে প্রকাশিত `বীরবলের হালখাতা` তাঁর চলিত রীতিতে লিখিত প্রথম গ্রন্থ।
– এটি ১৯০২ সালে প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
– `সবুজপত্র` পত্রিকা (১৯১৪) প্রমথ চৌধুরীর সম্পাদিত বিশিষ্ট সাহিত্য পত্রিকা।
– এটি বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয় এবং ১৩ বছর চলে।
– এটি চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।
– তিনি `বিশ্বভারতী` পত্রিকার সম্পাদনা করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।