প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক?
নীল + মা
নীল + ইমন
নী + ইলিমা
নিলী + ইমা
Explanation:
Correct Answer is: নীল + ইমন
প্রত্যয়ের ক্ষেত্রে, শব্দের শেষে ইমা থাকলে ইমন হবে।
প্রদত্ত শব্দ – প্রকৃতি ও প্রত্যয়
মহিমা = মহৎ + ইমন
নীলিমা = নীল + ইমন
লঘিমা = লঘু + ইমন
রক্তিমা = রক্ত + ইমন
দ্রাঘিমা = দীর্ঘ + ইমন
গরিমা = গুরু + ইমন
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; নবম—দশম শ্রেণির ব্যাকরণ; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।