`দীপ্যমান` শব্দের প্রকৃতি ও প্রত্যয় সঠিক কোনটি?
√দীপ্য+মান
√দিপ্য+মানচ
√দীপ+শামচ
√দিপ+শানচ
Explanation:
Correct Answer is: √দিপ+শানচ
বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি অনুসারে,
`দীপ্যমান` শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো √দীপ্ + শানচ্ (মান)।
এটি সংস্কৃত কৃৎপ্রত্যয় যোগে গঠিত শব্দ।
`শানচ্` প্রত্যয়যোগে গঠিত আরো শব্দ হলো- চলমান, বর্ধমান ইত্যাদি।
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে,
দীপ্যমান (বিশেষণ)
– সংস্কৃত শব্দ
– প্রকৃতি প্রত্যয় -√দীপ্ + মান (শানচ্)
অর্থ: উজ্জ্বল, জ্বলন্ত, ভাস্বর।