`পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে` – বাক্যে `জল` কোন কারকে কোন বিভক্তি ?
কর্তৃকারকে ৭মী
কর্মকারকে শূন্য
কর্তৃকারকে শূন্য
করণ কারকে শূন্য
Explanation:
Correct Answer is: কর্মকারকে শূন্য
`পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে` – বাক্যে `জল` কর্ম কারকে শূন্য বিভক্তি ?
কর্মকারক: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে৷
ক্রিয়ার সঙ্গে `কী` বা `কাকে` যোগ করে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়৷
উল্লেখিত বাক্যটিতে `কী` বা `কাকে` প্রশ্ন করলে পাওয়া যায় `জল`৷
অর্থাৎ বাক্যে `জল` একটি কর্মকারক।
প্রথমা বা শূন্য বিভক্তি : বাক্যের কোন পদে যখন কোন বিভক্তি যুক্ত হয়না বা দৃশ্যমান হয়না, সেই আপাত বিভক্তিহীন শব্দে যে বিভক্তি থাকে তাই শূন্য বিভক্তি। একবচন শব্দের সাথে ০, অ,(য়) যুক্ত থাকলে শূন্য বিভক্তি হয়। যেমন – আমাকে এক খানা বই দাও।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর