`পায়ের আওয়াজ পাওয়া যায়` কী ধরণের রচনা?
ছোটগল্প
কাব্যনাটক
উপন্যাস
পত্রপন্যাস
Explanation:
Correct Answer is: কাব্যনাটক
• পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য |
– এখানে মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে।
– নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে |
– পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি |
• তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্য
– নুরুলদীনের সারাজীবন,
– এখানে এখন,
– গণনায়ক,
– বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।