`পদ্মরাগ` গ্রন্থটির রচয়িতা কে?
মীর মশাররফ হোসেন
প্রমথ চৌধুরী
রোকেয়া সাখাওয়াত হোসেন
আবুল ফজল
Explanation:
Correct Answer is: রোকেয়া সাখাওয়াত হোসেন
`পদ্মরাগ` গ্রন্থটির রচয়িতা রোকেয়া সাখাওয়াত হোসেন।
রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮৫ – ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী।
তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ : সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত। পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ – বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।