`পথিক তুমি কি পথ হারাইয়াছ?` কথাটি কার?
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
মীর মোশাররফ হোসেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
Correct Answer is: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
চরণটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস `কপালকুণ্ডলা` থেকে সংগৃহীত। উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমারকে উদ্দেশ্য করে কথাটি বলেছিল। এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। বঙ্কিমচন্দ্র রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস `দুর্গেশনন্দিনী` ১৮৬৫ সালে প্রকাশিত হয়।