`নূপুরের ধ্বনি` এক কথায় কী বলে?
শিঞ্জন
রুমঝুম
ঝংকার
নিক্কন
Explanation:
Correct Answer is: নিক্কন
`নূপুরের ধ্বনি` এর এক কথায় প্রকাশ- নিক্কন।
তাছাড়া,
অলঙ্কারের ধ্বনি – শিঞ্জন,
বাদ্যযন্ত্রের ধ্বনি- ঝংকার,
অনুরূপ কিছু এক কথায় প্রকাশ:
হরিণের চামড়া – অজিন।
ময়ূরের ডাক – কেকা।
ঘোড়ার ডাক – হ্রেষা।
পাখির ডাক – কূজন।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।