নিম্নের কোনটি ভ্রূণের এক্টোডার্ম থেকে তৈরি হয়?

কঙ্কালতন্ত্র

রক্ত সংবহনতন্ত্র

স্নায়ুতন্ত্র

শ্বসনতন্ত্র

Explanation:

Correct Answer is: স্নায়ুতন্ত্র

ভ্রূণীয় স্তরের পরিণতি (Fate of germ layers): কর্ডাটা পর্বের সকল প্রাণীতে ভ্রূণীয় স্তরের পরিণতি মূলত একই ধরনের হলেও বিভিন্ন শ্রেণিতে এর কিছু তারতম্য ঘটে। নিম্নে মানুষের তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতির তালিকা দেয়া হল-

ভ্রূণীয় স্তর পরিণত মানুষের গঠিত কলা
এক্টোডার্ম ১. ত্বকের এপিডার্মিস; ত্বকোদ্ভূত গ্রন্থি, চুল, নখ।

২. পরিপাকনালীর অন্তঃআবরণ; পিটুইটারি গ্রন্থি।

৩. চোখের রেটিনা, লেন্স ও অন্তঃকর্ণের মেমব্রেনাস ল্যাবিরিন্থ।

৪. স্নায়ুতন্ত্র ও সংবেদী অঙ্গসমূহ; দাঁতের এনামেল।

মেসোডার্ম ১. ত্বকের ডার্মিস, দাঁতের ডেন্টিন, ভ্রূণীয় নটোকর্ড।

২. মেরুদন্ড, কঙ্কালতন্ত্র, পেশী কলা ও যোজক কলা।

৩. রক্ত সংবহনতন্ত্র লসিকা গ্রন্থি ও লসিকা; বৃক্কের কর্টেক্স।

৪. রেচন ও জননঅঙ্গ, লসিকাগ্রন্থি, দেহগহবরের অন্তঃপ্রাচীর।

এন্ডোডার্ম ১. পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ।

২. অধিকাংশ অন্তঃক্ষরা গ্রন্থি।

৩. অগ্ন্যাশয়, মধ্যকর্ণ, শ্বসনতন্ত্র, যকৃত, থাইরয়েড ও     থাইমাস গ্রন্থি।

৪. রেচন ও জননতন্ত্রের কিয়দংশ।

৫. কঙ্কালতন্ত্র ও পেশীসমূহ।

[Ref: অধ্যাপক আজমল (৫ম সংস্করণ-২০১৮), পৃষ্ঠা: ২৩০]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *