নিচের কোনটি নিত্য সমাস ?
পঞ্চনদ
বেয়াদব
দেশান্তর
ভালোমন্দ
Explanation:
Correct Answer is: দেশান্তর
• যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য (সর্বদা) সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না তাকে নিত্য সমাস বলে। এ সমাসে ব্যাসবাক্যের প্রথমে বা প্রথম শব্দটি `অন্য` বা `কেবল` শব্দটি বসে।
যেমন:
– অন্য দেশ= দেশান্তর
– অন্য গ্রাম = গ্রামান্তর
– কেবল দর্শন – দর্শনমাত্র
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।