নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ?
ডিসেম্বর ১৬, ১৯৭১
২৬ মার্চ, ১৯৯১
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
পয়লা বৈশাখ, চৌদ্দশো একুশ
Explanation:
Correct Answer is: ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
• ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২- বাক্যটিতে বিরামচিহ্নের ব্যবহার যথাযথ হয় নি। বাক্যটির শুদ্ধরূপ “ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২।“
• বাক্যের ভেতরের বিরাম-চিহ্ন হলো কমা। অল্পক্ষণ বিরামের জন্যে কমার ব্যবহার হয়।
– কমার বিরামের সময়কাল `১ বলতে যে সময় প্রয়োজন হয়`।
– তারিখ লিখতে কমা বসে। যেমন- পয়লা বৈশাখ, ১৪০৬ সাল।
– বিশেষ্য পদের পর কমা বসে। যেমন- ঢাকা, সালাম, বরকত, রফিক, জব্বার।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।