`নিখুঁত` শব্দের `নি` উপসর্গটি কোন প্রকার?
অর্ধ-তৎসম
বিনেশি
সংস্কৃত
খাঁটি বাংলা
Explanation:
Correct Answer is: খাঁটি বাংলা
বাংলাভাষায় সংস্কৃত উপসর্গ ২০ টি, খাঁটি বাংলা উপসর্গ ২১ টি। এর মধ্যে আ, সু বি, নি এই চারটি উপসর্গ উভয়ক্ষেত্রেই রয়েছে। ব্যবহারের উপর নির্ভর করে এই চারটি উপসর্গ বাংলা না সংস্কৃত তা নির্ণয় করা যায়। সংস্কৃত উপসর্গ হিসেবে ব্যবহৃত হয় যে সকল শব্দে নিবৃত্তি, নিবারণ, নির্ণয়, নিদাঘ, নিদারুণ, নিগূঢ়, নিষ্কলুষ, নিষ্কাম। বাংলা উপসর্গ হিসেবে ব্যবহৃত হয় যে সকল শব্দে – নিখুঁত, নিখোঁজ, নিরেট, নিনাইয়া, নিলাজ, নিভাঁজ।