নষ্ট হওয়া স্বভাব নয় যার- এক কথায় কী হবে?

অবিনশ্বর

নশ্বর

নষ্ট স্বভাব

বিনষ্ট

Explanation:

Correct Answer is: অবিনশ্বর
`নষ্ট হওয়াই স্বভাব নয় যার` = অবিনশ্বর
• `যা কখনো নষ্ট হয় না` = অবিনশ্বর,

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
– `যার বাসস্থান নেই` = অনিকেত,
– `স্থায়ী ঠিকানা নেই যার` = উদ্বাস্তু,
– `যে বাস্তু থেকে উৎখাত হয়েছে` = উদ্বাস্তু,
– `যা চিরস্থায়ী নয়` = নশ্বর,
– `ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী` = ক্ষণস্থায়ী,
– `যা স্থায়ী নয়` = অস্থায়ী,
– `নষ্ট হওয়ার স্বভাব যার` = নশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *