অনূঢ়া কোনটির বাক্য সংকোচন?

যে নারীর কোনো সন্তান হয় না.

যে নারী বীর সন্তান প্রসব করে

যে নারীর সন্তান বাঁচে না

যে মেয়ের বিয়ে হয়নি

Explanation:

Correct Answer is: যে মেয়ের বিয়ে হয়নি
– যে মেয়ের বিয়ে হয়নি – তাকে এককথায় বলে `অনূঢ়া`।
এছাড়াও-
• যার ঘৃণা নেই – নির্ঘণ ।
• যিনি নিয়ন্ত্রণ করেন – নিয়ন্তা ।
• যা নিঃশেষে পান করা হয়েছে – নিপীত।
• যা খনন করা হয়েছে- নিখাত।
• যাকে নোয়ানো হয়েছে – নমিত। –
• যার রসবোধ আছে – রসিক।
• যার পূর্ব জন্মের কথা স্মরণ থাকে – জাতিস্মর
• যে নারীর সন্তান হয়ে মরে যায় – মৃতবৎসা।
• যা দৃষ্টিগোচর হয়েছে – প্রত্যক্ষীভূত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *