দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে–
নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
Explanation:
Correct Answer is: কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না। কারণ গণপ্রতিনিধিত্ব আদেশে বা The Representation of the Peoples Order 1972 (RPO) -এ বলা হয়েছে যে, কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনী এলাকার ভোটার না হলে সে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। উক্ত বিধিমালার ১২ (১) ধারায় বর্ণিত জাতীয় সংসদের সদস্য হওয়ার কিছু উল্লেখযোগ্য যোগ্যতা হলো: -দেশের যে কোনো নির্বাচনী এলাকার ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে হবে;-কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হবে।