দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
আইন
দাখিল
এজেন্ট
মুচলেকা
Explanation:
Correct Answer is: এজেন্ট
`এজেন্ট` (agent) ইংরেজি ভাষা থেকে আগত একটি শব্দ। এটার অর্থ শাসক, ব্যবসায়ী বা অন্য কারো প্রতিনিধি বা উকিল। `দাখিল` শব্দটি এসেছে আরবি ভাষা থেকে যার অর্থ পেশ বা উপস্থাপন করা । `আইন` শব্দটি এসেছে ফারসি ভাষা থেকে, যার অর্থ সরকারি বিধি, বিধান বা কানুন। `মুচলেকা` শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে, যার অর্থ শর্তভঙ্গ করলে দণ্ডভোগ করতে হবে- এই মর্মে লিখিত অঙ্গীকারপত্র।