`তেজী` শব্দের বিপরীত শব্দ কোনটি?
দুর্বল
রুগ্ণ
নিস্তেজ
সতেজ
Explanation:
Correct Answer is: নিস্তেজ
`তেজ`
– সংস্কৃত শব্দ
– প্রকৃতি প্রত্যয়- তেজস্>
অর্থ: জ্যোতি, প্রভা, উত্তাপ, প্রতাপ, দর্প, প্রখরতা, ঝাঁজ, রজোগুণ, পৌরুষ।
`তেজি` (বিশেষণ)
– ফারসি শব্দ
অর্থ: তেজস্বী, বলবান
– বলবর্ধক
– দৃঢ় সংকল্প
`তেজি` শব্দের বিপরীতার্থক শব্দ – মেদা, মন্দা
যেহেতি এটি জব সল্যুশন এর প্রশ্ন তাই নিকটতম উত্তর হিসেবে
`তেজ` শব্দের বিপরীতার্থক শব্দ – `নিস্তেজ` গ্রহণযোগ্য হয়েছে।
উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।