তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি—
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
সরল বাক্য
সাধারণ বাক্য
Explanation:
Correct Answer is: যৌগিক বাক্য
• `তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি`— বাক্যটি একটি যৌগিক বাক্য।
• পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
• যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন-
– তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি।
– তিনি সৎ কিন্তু কৃপণ।
– সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি।
– তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।
– মেঘ গর্জন করে, তবে ময়ূর নিত্য করে।
উৎস: ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।