ডা. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-
বঙ্গভাষা ও সাহিত্য
বাংলা সাহিত্যের কথা
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
Explanation:
Correct Answer is: বাংলা সাহিত্যের কথা
ড. মুহম্মদ শহীদুল্লাহ তার কর্মময় জীবনে বহু গ্রন্হ রচনা করে গেছেন। তার রচিত গবেষণা ও ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্হগুলোর মধ্যে রয়েছে- `বাংলা সাহিত্যের কথা` (১ম খণ্ড ১৯৫৩, ২য় খণ্ড ১৯৬৫), বাংলা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫), ভাষা ও সাহিত্য (১৯৩১) ইত্যাদি। `বঙ্গভাষা ও সাহিত্য` গ্রন্হটি লিখেছেন ডা. দীনেশচন্দ্র সেন; `বাঙ্গালা সাহিত্যের ইতিহাস` (প্রবন্ধ/৪ খণ্ড) গ্রন্হটি লিখেছেন ড. সুকুমার সেন এবং `বাংলা সাহিত্যের ইতিবৃত্ত` (প্রবন্ধ) লিখেছেন মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান যৌথভাবে।