জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
ধূসর পাণ্ডুলিপি
কবিতার কথা
ঝরা পালকের কবি
দুর্দিনের যাত্রী
Explanation:
Correct Answer is: কবিতার কথা
তিমির হননের কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)-এর প্রবন্ধগ্রন্হ `কবিতার কথা` (১৯৫৪)। তার রচিত কাব্যগ্রন্হ: `ঝরাপালক` (১৯২৭), `ধূসর পাণ্ডুলিপি` (১৯৩৬), `বনলতা সেন` (১৯৪২), `সাতটি তারার তিমির` (১৯৪৮) `রূপসী বাংলা` (১৯৫৭)। উপন্যাস : `মাল্যবান` (১৯৭৩), `সতীর্থ` (১৯৭৪)। `দুর্দিনের যাত্রী` (১৯২২) এবং `যুগবাণী` (১৯২৬) কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্হ।