চক্ষুদান করা` বাগধারার অর্থ কী?
চুরি করা
সেবা করা
অপরাধ করা
নষ্ট করা
Explanation:
Correct Answer is: চুরি করা
চক্ষুদান করা` বাগধারাটির অর্থ = চুরি করা
উদাহরণ- আমার পেনসিল টা আবার কে চক্ষুদান করল?
আরও কিছু বাগ্ধারা-
চোখের চামড়া/পর্দা = চক্ষুলজ্জা
চোখের বালি = চক্ষুশূল
চক্ষু চড়ক গাছ = বিস্ময়ে চোখ বড় হয়ে যাওয়া
চোখ কপালে তুলা = বিস্মিত হওয়া
চোখ নাচা = শুভাশুভের লক্ষণ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।