`গৌরচন্দ্রিকা` বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?

বাড়তি বোঝা

রূপের মোহ

ভূমিকা

ফিটফাট

Explanation:

Correct Answer is: ভূমিকা
• `গৌরচন্দ্রিকা` বাগ্‌ধারাটির অর্থ = ভূমিকা 
উদাহরণ:  এত গৌরচন্দ্রিকা না করে আসল কথা বলে ফেলো। 

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা ও অর্থ:
– বিষবৃক্ষ = অনিষ্টকারী
– ভরাডুবি = সর্বনাশ
– ভূষন্ডীর কাক = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
– ঝড়ো কাক = বিপর্যস্ত অবস্থা
– লেফাফা দুরস্ত = পরিপাটি
– মাথা খাওয়া = নষ্ট করা

উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *