`গরুতে দুধ দেয়` বাক্যে `গরুতে` কোন কারকে কোন বিভক্তি?

করণে সপ্তমী

কর্তৃকারকে সপ্তমী

অপাদানে সপ্তমী

অধিকরণে সপ্তমী

Explanation:

Correct Answer is: কর্তৃকারকে সপ্তমী
`গরুতে দুধ দেয়` – বাক্যে কর্তৃকারকে/কর্তাকারকে ৭মী বিভক্তির প্রয়োগ ঘটেছে। 

বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে `কে/ কারা` দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক। (কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।)

কর্তৃকারকে বিভক্তির প্রয়োগের উদাহরণ- 
– পাখি সব করে রব = কর্তৃকারকে শূন্য বিভক্তির
– আমার দ্বারা এ কাজ হবে না সাধন = কর্তৃকারকে তৃতীয়া বিভক্তির 
– পাছে লােকে কিছু বলে = কর্তৃকারকে ৭মী বিভক্তির
– বুলবুলিতে ধান খেয়েছে = কর্তৃকারকে ৭মী বিভক্তির
– ঘােড়ায় গাড়ি টানে = কর্তৃকারকে ৭মী বিভক্তির 
– মানুষ ভাবে এক হয় আর এক = কর্তৃকারকে শূন্য বিভক্তির
– সবাইকে একদিন মরতে হবে = কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তির। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *