`অহঙ্কার পতনের মূল` বাক্যে `অহঙ্কার` শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

কর্মে শূন্য

করণে শূন্য

অপাদানে শূন্য

অধিকরণে শূন্য

Explanation:

Correct Answer is: করণে শূন্য
`অহঙ্কার পতনের মূল` বাক্যে `অহঙ্কার` শব্দটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ।

• করণ কারক
– যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
– `করণ` শব্দের অর্থ উপায় বা সহায়।
– বাক্যের ক্রিয়াপদকে `কার দ্বারা বা কী উপায়ে জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক। 

• করণ কারকে বিভক্তির ব্যবহার:
– করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
তবে অন্য বিভক্তিগুলােরও প্রয়ােগ রয়েছে।
– করণ কারকে `দ্বারা` বিভক্তি (অনুসর্গ) – তােমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
– করণ কারকে `দিয়া বিভক্তি (অনুসর্গ) – তােমার লােক দিয়ে কাজটা করাবে।
– করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি – রফিক তাস খেলে।
– করণ কারকে এ-বিভক্তি – গ্যাসে গাড়ি চলে।
– করণ কারকে য়-বিভক্তি – টাকায় টাকা হয়।
– করণ কারকে তে-বিভক্তি – তার কথা যেন মধুতে মাখা। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *