গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম – এ কয়টি তারকা চিহ্ন রয়েছে?
৪টি
৫টি
৬টি
২টি
Explanation:
Correct Answer is: ৪টি
– বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম হচ্ছে লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র।
– বৃত্তের উপর দিকে লেখা `গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ` নিচে লেখা `সরকার` এবং বৃত্তের দু`পাশে দু`টি করে মোট চারটি তারকা।
– বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ. এন. সাহা।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।