কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
ব্রজাঙ্গনা
বিলাতের পত্র
বীরাঙ্গনা
হিমালয়
Explanation:
Correct Answer is: বীরাঙ্গনা
মাইকেল মধুসূদন দত্ত রচিত `বীরাঙ্গনা` কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। ১৮৬২ সালে প্রকাশিত এই কাব্যটি রোমান কবি পাবলিয়াস ওভেদিয়াস নাসো সংক্ষেপে ওভিদের `Heroides` কাব্যের অনুসরণে রচিত। এ কাব্যে মোট এগারোটি পত্র আছে। পৌরাণিক নারীরা মধুসূদনের হাতে আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত হয়ে এ কাব্যে নিজেদের প্রণয়-কামনা ব্যক্ত করেছে। মধুসূদন দত্ত রচিত রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য `ব্রজাঙ্গনা`। `হিমালয়` ও `বিলাতের পত্র` যথাক্রমে জলধর সেন ও গিরিশচন্দ্র বসু রচিত ভ্রমণকাহিনি।