কোনটি `নিপাতনে সিদ্ধ` প্রত্যয়যুক্ত শব্দ ?

শৈব

সৌর

দৈব

চৈত্র

Explanation:

Correct Answer is: সৌর
– `সৌর`: `নিপাতনে সিদ্ধ` প্রত্যয় যুক্ত শব্দ? 
নিপাতনে সিদ্ধ: সূর্য + ষ্ণ= সৌর (সাধারণ নিয়মে- সুর+ ষ্ণ (অ)= সৌর হত)। 

– `শৈব`- শিব+ ষ্ণ (অ)  নিয়মে হয়েছে।
– `দৈব`- দেব+ ষ্ণ (অ) নিয়মে হয়েছে।
– চৈত্র` শব্দটি -`চিত্র ( একটি নক্ষত্রের নাম) + ষ্ণ নিয়মে হয়েছে।

নিপাতনে সিদ্ধ কৃৎ প্রত্যয়ের উদাহরণ হলো-

গীতি = √গৈ + ক্তি,
বুদ্ধি = √বুদ্ + ক্তি,
সিদ্ধি = √সিধ্ + ক্তি,
শক্তি = √শক্ + ক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ৯ম ও ১০ম শ্রেণি, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *