কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?

ঝরা পালক

সাতটি তারার তিমির

অর্কেস্ট্রা

মহাপৃথিবী

Explanation:

Correct Answer is: অর্কেস্ট্রা
– `অর্কেষ্ট্রা` কাব্যগ্রন্থটি সুধীন্দ্রনাথ দত্ত রচনা করেন।

• সুধীন্দ্রনাথ দত্ত:
– কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক হিসেবে সমধিক পরিচিত ছিলেন।
– তিনি ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে জন্মগ্রহন করেন।
– পিতা হীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক।
– তাঁর স্ত্রী রাজেশ্বরী বাসুদেব প্রসিদ্ধ গায়িকা ছিলেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
– তন্বী।
– অর্কেস্ট্রা।
– ক্রন্দসী।
– উত্তরফাল্গুনী।
– সংবর্ত।
– দশমী।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
– স্বগত।
– কুলায় ও কালপুরুষ।
এছাড়াও `প্রতিধ্বনি` নামে তাঁর একটি অনুবাদগ্রন্থও আছে।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *