কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ ?

মাথা

ঢেঁকি

ভবন

কুচ্ছিত

Explanation:

Correct Answer is: কুচ্ছিত
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়।
এগুলোকে বলে অর্ধ – তৎসম শব্দ।
তৎসম মানে সংস্কৃত আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত।

কুচ্ছিত একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ।
এটি মূলত সংস্কৃত কুৎসিত শব্দ থেকে এসেছে।

– জ্যোছনা, চেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, বোষ্টম শব্দগুলো অর্ধ-তৎসম শব্দ যা এসেছে যথাক্রমে সংস্কৃত শব্দ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, কুৎসিত, বৈষ্ণব থেকে।

সূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি। (২০১৯ সংস্করণ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *