”কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” কোন কারক?
অপাদান কারক
অধিকরণ কারক
করণ কারক
সম্প্রদান কারক
Explanation:
Correct Answer is: অধিকরণ কারক
”কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” অধিকরণ কারক।
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ `এ` `য়` `তে` ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন –
আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।
কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।