কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?

২২ জানুয়ারি ১৯৬৯

২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

১৭ জানুয়ারি ১৯৬৮

৫ জানুয়ারি ১৯৬৯

Explanation:

Correct Answer is: ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
শেখ মুজিবুর রহমানকে `বঙ্গবন্ধু` উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯।
১৯৬৯ সালে  শেখ মুজিবুর রহমান `বঙ্গবন্ধু`  উপাধি লাভ করেন ।
কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে `বঙ্গবন্ধু` উপাধি দেওয়া হয়।
উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *