`এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি` – বাক্যটি কোন কালের?
সাধারণ অতীত
নিত্যবৃত্ত অতীত
ঘটমান বর্তমান
পুরাঘটিত বর্তমান
Explanation:
Correct Answer is: পুরাঘটিত বর্তমান
ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন: এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি; এতক্ষণ আমি অঙ্ক করেছি ইত্যাদি।