একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। এর ভিতরের চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
১৩৬ বর্গমিটার
১০৬ বর্গমিটার
১৩০ বর্গমিটার
১০৭ বর্গমিটার
Explanation:
Correct Answer is: ১৩৬ বর্গমিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ৪০ × ৩০ = ১২০০ বর্গমিটার
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = ৪০ – (২ × ১) = ৩৮ মিটার
রাস্তা বাদে বাগানের প্রস্থ = ৩০ – (২ × ১) = ২৮ মিটার
∴ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল = (৩৮ × ২৮) বর্গমিটার
= ১০৬৪ বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = (১২০০ – ১০৬৪) বর্গমিটার
= ১৩৬ বর্গমিটার