ইনসুলিন কে আবিষ্কার করেন ?
আলেকজান্ডার ফ্লেমিং
গেরহার্ড ডোমাক
ফ্রেডেরিক হপকিন্স
অ্যাড ওয়ার্ড জেনার
Explanation:
Correct Answer is: Blank
* প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর হবে ফ্রেডরিক গ্র্যান্ড ব্যানটিং। অপশনে সঠিক উত্তর না থাকায় উত্তর নেয়া সম্ভব হচ্ছেনা।
• ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক গ্র্যান্ড ব্যানটিং (Frederick G. Banting) ।
– তিনি একজন কানাডিয়ান চিকিৎসক, চিকিৎসাবিজ্ঞানী এবং ইনসুলিনের আবিষ্কারক।
– তিনি বিজ্ঞানী Charles H. Best এবং রোমানিয়ান ফিজিওলজিস্ট Nicolas C. Paulescu এর সঙ্গে ১৯২১ সালে ইনসুলিন আবিষ্কার করেছিলেন।
-অপরদিকে, স্যার আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৯ সালে পেনিসিলিন নামক জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক আবিষ্কার করেন।
• ইনসুলিন: ইনসুলিন একটি হরমোন।
– ইহা অগ্ন্যাশয়ের Islets of Langerhans এর বিটা কোষ থেকে নিঃসৃত হয় যা রক্তে বিদ্যমান গ্লুকোজকে দেহ কোষে প্রবেশে সাহায্য করে।
– এর ফলে গ্লুকোজের উচ্চ মাত্রা হ্রাসপ্রাপ্ত হয়ে স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।
উৎস: ব্রিটানিকা এবং উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।