অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি ?
জলধি
গগন
পানি
অবনি
Explanation:
Correct Answer is: পানি
অম্বু` শব্দের সমার্থক শব্দ- পানি
অম্বু` শব্দের অন্যান্য সমার্থক শব্দ- জল, নীর, সলিল, পানি, অপ্, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।
– `আকাশ` শব্দের সমার্থক শব্দ: গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, খ, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, অভ্র, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভোমন্ডল, নভস্থল ইত্যাদি।
– `সমুদ্র` শব্দের সমার্থক শব্দ: জল্ধি।
– `পৃথিবী` শব্দের সমার্থক- অবনি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. সৌমিত্র শেখর।