অনুবাদের অর্থ কী?
অনুসরণ
ভাবান্তর
ভাষান্তরকরণ
সমার্থকরণ
Explanation:
Correct Answer is: ভাষান্তরকরণ
অনুবাদের অর্থ- ভাষান্তরকরণ।
অনুবাদ:
– অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করা।
– রচনার বক্তব্য বিষয়ের পরিবর্তন না করে ভাষাগত পরিবর্তনই অনুবাদ বা তর্জমা বলে বিবেচিত।
– অনুবাদে পারদর্শিতা মূলত অভ্যাসের ওপর নির্ভরশীল।
অনুবাদ কাজকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা:
– আক্ষরিক অনুবাদ
– ভাবানুবাদ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।