৬ দফা দাবি পেশ করা হয়:
১৯৭০ সালে
১৯৬৬ সালে
১৯৬৫ সালে
১৯৬৯ সালে
Explanation:
Correct Answer is: ১৯৬৬ সালে
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা নামে পরিচিত `৬ দফা দাবি` পেশ করেন। ১৯৬৬ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে `৬ দফা দাবি` উত্থাপন করা হয়। ১৯৬৬ সালের ৭ জুন ছয় দফা বাস্তবায়নের দাবিতে গণআন্দোলন শুরু হলে পুলিশের গুলিতে বিভিন্ন স্থানে ১১ জন বাঙালি নিহত হন। এ জন্য প্রতি বছর ৭ জুন ছয় দফা দিবস পালিত হয়।