১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো কোন তারিখে `বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য` হিসেবে ঘোষণা করে?
৩০শে অক্টোবর, ২০১৭ সাল
৩০ শে নভেম্বর, ২০১৭ সাল
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সাল
৩০ শে অক্টোবর, ২০১৮ সাল
Explanation:
Correct Answer is: ৩০শে অক্টোবর, ২০১৭ সাল
• ৩০ অক্টোবর, ২০১৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের `১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ`কে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, ইউনেস্কো (UNESCO)।
• ভাষণটি ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য সংরক্ষণের জন্য “Memory of the World International Heritage Register`-এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
• এ পর্যন্ত এসব স্বীকৃতির মধ্যে ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকেই প্রথম পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।