১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় `ভাষা দিবস` হিসেবে কোন দিনটি পালন করা হতো?
২৫শে জানুয়ারি
১১ই ফেব্রুয়ারি
১১ই মার্চ
২৫শে এপ্রিল
Explanation:
Correct Answer is: ১১ই মার্চ
(১১ই মার্চ) সংগ্রাম পরিষদ রাষ্ট্রভাষার ক্ষেত্রে সরকারের ষড়যন্ত্র রোধ করার জন্য সাধারণ ধর্মঘটের ডাক দেয়। ঐ দিন ঢাকায় বহুছাত্র আহত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেকে গ্রেফতার হন। এজন্য ১৯৪৮-১৯৫২ এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ১১ই মার্চ ভাষা দিবস হিসাবে পালন করা হতো।