স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য `বীরপ্রতীক` উপাধি লাভ করে কত জন?

৭ জন

৬৮ জন

১৭৫ জন

৪২৬ জন

Explanation:

Correct Answer is: ৪২৬ জন

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।

এগুলো হলো:
– সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন
– দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন
– তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন
– চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

==================
উল্লেখ্য,
– গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
এরা হলেন:
– লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম)
– লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
– লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
– নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)

অর্থ্যাৎ, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে।
এর মধ্য,
– বীরশ্রেষ্ঠ : ৭জন
– বীর উত্তম: ৬৭ জন
– বীরবিক্রম : ১৭৪ জন
– বীরপ্রতীক : ৪২৪ জন

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং প্রথম আলো)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *