বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়?
১৭ মার্চ, ২০২০
১৭ মার্চ, ২০১৯
১৭ মার্চ, ২০২১
১৭ মার্চ, ২০২২
Explanation:
Correct Answer is: ১৭ মার্চ, ২০২০
মুজিববর্ষ
বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষই হলো মুজিববর্ষ। ১৯২০ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ২০২০ সালের ১৭ মার্চ তার জন্মের ১০০ বছর হয়। এই সময়কে স্মরণীয় করে রাখতেই পরবর্তী ১ বছর রাষ্ট্রীয় উদ্যোগে দেশে এবং কিছু দেশ ও সংস্থার উদ্যোগে আন্তর্জাতিকভাবেও “মুজিববর্ষ” পালিত হচ্ছে।
নিম্নে মুজিববর্ষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোকপাত করা হল –
সময়কালঃ ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত।
প্রথমে ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬শে মার্চ, ২০২১ সাল পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে, বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সম্প্রতি `মুজিববর্ষ` এর সময়সীমা পুনঃনির্ধারণ করে।
মুজিববর্ষ ঘোষণা করা হয় – ১২ জানুয়ারি, ২০১৯ তারিখে।
মুজিববর্ষ পালনের উদ্দেশ্যে একটি “জাতীয় কমিটি“ গঠিত হয় যার সভাপতি হচ্ছেন – মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আবার, `জন্মশতবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন কমিটি`র সভাপতি হচ্ছেন – জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।
মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় – ১০ জানুয়ারি, ২০২০ তারিখ থেকে।
১৭ মার্চ, ২০২০ তারিখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানটির নাম – মুক্তির মহানায়ক। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠ করা কবিতাটির নাম – “বাবা”। কবিতাটির রচয়িতা – বঙ্গবন্ধুর কনিষ্ঠাকন্যা শেখ রেহানা। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষণ প্রদান করেন।
তথ্যসূত্র: প্রথম আলো।