পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল-
১৬৮টি
১৬৯টি
১৭০টি
১৬৭টি
Explanation:
Correct Answer is: ১৬৯টি
– ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পুরো পাকিস্তানে জাতীয় পরিষদের মোট আসন ছিলো ৩১৩টি।
– এর মধ্যে পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ছিলো ১৬৯টি। যার মধ্যে ৭টি ছিলো সংরক্ষিত মহিলা আসন।
– এই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের ৭টি সংরক্ষিত নারী আসনসহ মোট ১৬৭টি আসন পেয়ে জয় লাভ করেছিলো।
অন্যদিকে,
– পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৩১০টি আসনের মধ্যে মোট ২৯৮টি আসন লাভ করে।
উৎস- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন , প্রফেসর মোজাম্মেল হক।