নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে?
চাঁদপুর
পিরোজপুর
মাদারীপুর
গাজীপুর
Explanation:
Correct Answer is: গাজীপুর
বাংলাদেশের প্লাইস্টোসিনকালের চত্বরসমূহ মেঘনা ও যমুনা নদীপ্রণালী দ্বারা তিন ধারায় বিভক্ত হয়েছে। প্রথমটি হলো `বরেন্দ্রভূমি` যা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৯,৩২০ বর্গ কিমি. এলাকাজুড়ে বিস্তৃত। দ্বিতীয়টি হলো `মধুপুর ও ভাওয়ালের গড়`। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত যার আয়তন প্রায় ৪,১০৩ বর্গ কি.মি.। তৃতীয়টি হলো `লালমাই পাহাড়` যা কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড় থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় ৩৪ বর্গ কিলোমিটার।