চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ?
লর্ড মাইন্টব্যাটেন
লর্ড ক্লাইভ
লর্ড মিন্টো
লর্ড কর্নওয়ালিশ
Explanation:
Correct Answer is: লর্ড কর্নওয়ালিশ
– ১৭৯৩ সালের ২২শে মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
– ঐদিন নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত করা হয় তা-ই `চিরস্থায়ী বন্দোবস্ত` নামে পরিচিত।
– চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকরা জমির উপর তাদের মালিকানা হারায়।
– ১৯৫০ সালের `পূর্ববঙ্গ জমিদার অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে`র ফলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার বিলুপ্তি হয়।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া