উয়ারী-বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল?
পাঁচ কোটি বছর আগে
তিন কোটি বছর আগে
দুইশত বছর আগে
আড়াই হাজার বছর আগে
Explanation:
Correct Answer is: আড়াই হাজার বছর আগে
নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় ৩ কি.মি. পশ্চিমে অবস্থিত উয়ারী – বটেশ্বর গ্রাম দুটিতে আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের এই সর্বপ্রাচীন সভ্যতা। প্রত্নতাত্ত্বিকদের অনেকই উয়ারী বটেশ্বরকে টলেমির ‘সৌনাগড়া’ বলে উল্লেখ করে থাকে। আড়াই হাজার বছর আগে এখানে নগর সভ্যতা গড়ে উঠেছিল। ২০১০ সালে এখানে ১৪০০ বছরের প্রাচীন ইট নির্মিত বৌদ্ধ পদ্মমন্দির আবিষ্কৃত হয়।