কোন উপাদানের ঘাটতি থেকে ডায়বেটিস রোগ হয়?
হিমোগ্লোবিন
বিলিরুবিন
ইনসুলিন
গ্লাইকোজেন
Explanation:
Correct Answer is: ইনসুলিন
– বহুমূত্র রোগ, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ।
– প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমায়।
– কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না।
যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।