কবি জসীমউদ্দীনের `কবর` কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ?
কালি ও কলম পত্রিকা
ধূমকেতু পত্রিকা
তত্ত্ববোধিনী পত্রিকা
কল্লোল পত্রিকা
Explanation:
Correct Answer is: কল্লোল পত্রিকা
• জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কবিতা `কবর`।
– তাঁর ছাত্রাবস্থায় এ কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকাভুক্ত হয়।
– কবিতাটি প্রথমে `কল্লোল` পত্রিকায় প্রকাশিত হয়।
– পরবর্তীতে কবিতাটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ `রাখালী` এর অন্তর্ভূক্ত করা হয়।
– এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।
– বইটিতে মোট ১৯টি কবিতা আছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।