বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্বঐতিহ্য স্থান ঘোষনা করেছে ?

কুসুম্বা মসজিদ

ষাট গম্বুজ মসজিদ

আতিয়া জামে মসজিদ

ছোটো সোনা মসজিদ

Explanation:

Correct Answer is: ষাট গম্বুজ মসজিদ
• ষাট গম্বুজ মসজিদ:
– ষাটগম্বুজ মসজিদ  বাংলাদেশের প্রাচীন মসজিদগুলির মধ্যে বৃহত্তম এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে মুসলিম স্থাপত্যের অন্যতম চিত্তাকর্ষক নিদর্শন।
– খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের একজন স্থানীয় শাসক।
– তিনি রাজা গণেশকে পরাজিত করে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলামের পতাকা উড্ডীন করেন।
– পঞ্চদশ শতাব্দীতে বাগেরহাট জেলায় তিনি বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ `ষাট গম্বুজ মসজিদ` নির্মাণ করেন।

বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত ৩টি বিশ্ব ঐতিহ্য রয়েছে।
যথা –
১. ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট – ১৯৮৫ (৩২১-তম)
২. পাহাড়পুর বৌদ্ধ বিহার, নওগাঁ – ১৯৮৫ (৩২২-তম)
৩. সুন্দরবন – ১৯৯৭ (৭৯৮-তম)

উৎস: ইউনেস্কো ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *