ড্রাগন ফল কি ধরনের উদ্ভিদ?
স্থলজ
জলজ
মরুজ
কোনটিই নয়
Explanation:
Correct Answer is: মরুজ
মরুজ উদ্ভিদ বা জেরোফাইট হ`ল উদ্ভিদ-এর একটি প্রজাতি, যারা অভিযোজন ক্ষমতার সাহায্যে মরুভূমির মতো শুষ্ক বালুকাময় বা আল্পস, আর্কটিক-এর মতো বরফ অথবা তুষর-আচ্ছাদিত অঞ্চল, যেখানে অতি সামান্য তরল জল মেলে, তেমন পরিবেশে টিকে থাকতে পারে। মরুজ উদ্ভিদের জনপ্রিয় উদাহরণ, ক্যাকটাস, আনারস এবং কিছু জিমনোস্পার্ম উদ্ভিদ।
ড্রাগন ফল একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। ক্যাকটাস এবং অন্যান্য রসাল উদ্ভিদ সাধারণত মরুভূমিতে দেখা যায়, সেখানে খুব কম বৃষ্টিপাত হয়। অন্যান্য মরুজ উদ্ভিদ যেমন নির্দিষ্ট ব্রোমিলিয়াডা অত্যন্ত সিক্ত এবং অত্যন্ত শুষ্ক, উভয় পরিবেশের মধ্যেই বেঁচে থাকতে পারে। গ্রীষ্মমন্ডলীয়-আর্দ্র স্থানে (যেমন গ্রীষ্মমন্ডলীয় অরণ্য), মেসোফাইটিক উদ্ভিদ বেঁচে থাকার জন্য, সেখানের অবিরত জল সরবরাহকে যথাযোগ্য স্থানে শোষণ করে রাখতে পারে। একইভাবে, চ্যাপারাল উদ্ভিদ ভূমধ্যসাগরীয় জলবায়ুর সিক্ত শীত এবং শুষ্ক গ্রীষ্মের সাথে অভিযোজন করে নিয়েছে।
মরুজ উদ্ভিদ নিম্নলিখিত অভিযোজন গুলো দেখা যায়-
- কাণ্ড চ্যাপ্টা, সবুজ ও রসালো এবং কিউটিকল পুরু এবং মম জাতীয় আবরণে আবৃত থাকে। কাণ্ড সবুজ হওয়াই সালোক সংশ্লেষ হতে সক্ষম। পত্ররন্দ্র থাকে না এবং পুরু কিউটিকল এর জন্য জল বাষ্পীভূত হতে পারে না।
- পাতা কাঁটাই রুপান্তরিত হয় অথবা ক্ষুদ্রাকার এবং পুরু কিউটিকোল যুক্ত, যাতে বস্পোমোচোন রোধ হয় ।
- প্রধান মূল খুব দীর্ঘ হওয়াই জলের সন্ধানে মাটির গভীরে প্রবেশ করে ।
- পার্শীয় মূলগুলো মাটির নীচেই ছড়িয়ে থাকে, যাতে অল্প বৃষ্টির জলও দ্রুত শোষণ করতে পারে ।
- কণ্টক এবং রোম তৃণভোজী প্রাণীদের থেকে আত্মরক্ষায় সাহায্য করে ।